https://www.prothomalony.com/

13410

bangladesh

বাংলাদেশ

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবি

প্রকাশ: ১৪ মে ২০২৫ ০৯:১৯

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত ,বার্মিংহাম থেকে বিমানের ফ্লাইট চালু ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালু না করলে বৃটেন থেকে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কট করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গত সোমবার (১২ মে) বার্মিংহামের আস্টন রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কমিউনিটি নেতা মোহাম্মদ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও ফয়জুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন‍্যাশনেল এয়ার পোর্টের আহ্বায়ক কেএম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠণের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, অর্থ সচিব মোহাম্মদ ইয়াওর উদ্দিন, লুটন শাখার সেক্রেটারি মো. আনোয়ার হোসেন।

সভায় বক্তব‍্য দেনকমিউনিটির প্রবীণ নেতা এমএ লতিফ, আজাদ চৌধুরী ,আব্দুল মালিক পারভেজ, কামরুল হাসান চুনু, সৈয়দ জামশেদ আলী, মাফিজ খান, আব্দুর রশীদ, আব্দুল কাদির আবুল, ফিরোজ খান, কাজী আঙ্গুর মিয়া, ইনামুর রহমান, আব্দুল মুকিত আজাদ, মুফতি তাজুল ইসলাম, মোস্তফা মিয়া, কামরুজ্জামান।

সভায় কমিউনিটি নেতা তোফাজ্জল হোসেন চৌধুরী, মসুদ আহমদ, সুজাতুর রেজা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৩ বছরেও ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত না করায় ক্ষোভ প্রকাশ করে সভায় বক্তারা বলেন, ‘চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে প্রতি সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করা হলেও সিলেট থেকে বিমান ছাড়া কোন ফ্লাইট দেওয়া হচ্ছে না। বৃটেনের বার্মিংহাম এলাকায় আড়াই লাখ বৃটিশ বাংলাদেশী বসবাস করার পরও বিমান কোন ফ্লাইট দিচ্ছে না। বিমান যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ওসমানী বিমান বন্দরে লাগেজ কেটে চুরি ও যাত্রী হয়রানী বেড়েছে। প্রতিটি সরকার সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। আর কোন বৈষম্য সহ্য করা হবে না।’

সভায় ফয়জুর রহমান চৌধুরীকে আহ্বায়ক, আব্দুল মালিক পারভেজকে সদস‍্য সচিব ও আব্দুল কাদির আবুলকে অর্থ সচিব করে ৪৭ সদস্যের ক‍্যাম্পেইন কমিটি বার্মিংহাম শাখা গঠন করা হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন