https://www.prothomalony.com/

13260

literature

সাহিত্য

পূর্ব লন্ডনে কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ ‘উপমা ভালোবাসার’ মোড়ক উন্মোচন

প্রকাশ: ০১ মে ২০২৫ ০৭:১৩

কবি আজিজুল আম্বিয়ারের নতুন কাব্যগ্রন্থ ‘উপমা ভালোবাসার’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সাহিত্য, সংস্কৃতি ও সমাজের নানা স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।

অনুষ্ঠানের শুরুতে কবি আজিজুল আম্বিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন ভারতের কবি শুভভাগত দীশ গুপ্তসহ অনেকে।

আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু, কবি এ কে এম আবদুল্লাহ ও আব্দুল আহাদ চৌধুরী। অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত না থাকতে পারলেও বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন অনুষ্ঠানে।

আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতিসহ আরও অনেকে। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বক্তারা বলেন, ‘উপমা ভালোবাসার’ শুধু প্রেম নয়, এই কাব্যগ্রন্থে দেশপ্রেম, প্রবাসজীবনের অভিজ্ঞতা, মানবতা ও সমকালীন সংকট। বিশেষ করে ফিলিস্তিন প্রসঙ্গ নানাভাবে উঠে এসেছে।

সাহিত্য থেকে আরো পড়ুন