https://www.prothomalony.com/

12940

bangladesh

বাংলাদেশ

একটি ঈদ ওদের জন্য: পাঁচ শতাধিক শিশুর হাতে ঈদের নতুন জামা

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ ০৭:১২

 হবিগঞ্জে ‘একটি ঈদ ওদের জন্য’ ও তারুণ্যের মেহিদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।

 
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বাডস কেজি এন্ড হাই স্কুলে প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তারুণ্য সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, ডাক্তা জমির আলী, লেখক তাহমিনা বেগম গিনি, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

 
প্রতি বছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মিলন মেলায় পরিণত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি পড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থান থেকে অংশ নেন অনেকেই। তাদের জন্যও থাকে পুরস্কার। নতুন জামা কাপড় পেয়ে শিশুদের ঈদ আনন্দ শুরু হয়ে যায় মেহেদী উৎসব থেকেই।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন