https://www.prothomalony.com/

12613

literature

সাহিত্য

শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড় উন্মোচন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫ ১০:৪৬

বইমেলা ২০২৫-এ প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত কথাশিল্পী শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচন ও পাঠপর্ব অনুষ্ঠিত হয়েছে।

বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির উপপরিচালক কথাশিল্পী মনি হায়দার, সহকারী এর্টনী জেনারেল এডভোকেট হেলালউদ্দিন হেলাল, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি, সব্যসাচী লেখক প্রত্যয় জসীম ও কলামিস্ট মোমিন মেহেদী।

‘ইতি-কল্পনা’ নিয়ে কথা বলেন ব্যাংকার গোলাম মোস্তফা রিফাত, নতুনধারা বাংলাদেশের (এনডিবি) সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক এফ রহমান রূপক, সদস্য সচিব উজ্জল ভূইয়া, সেভ দ্য রোডের সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, ফাতেমা সাথী। 

সাহিত্য থেকে আরো পড়ুন