https://www.prothomalony.com/

12473

literature

সাহিত্য

কাজী জহিরুল ইসলামের ৯টি নতুন বই

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩৮

বিশ্ব ভালোবাসা দিবসে বইমেলায় এসেছে কাজী জহিরুল ইসলামের নতুন প্রবন্ধের বই ‘প্রমিত উচ্চারণের ভেতর’।

বইটির ভূমিকায় লেখক লেখেন, ‘প্রমিত উচ্চারণের ভেতর নীরব একটি কোলাহল বেড়ে ওঠে। আমরা সর্বদাই সেটাকে ধামচাপা দিয়ে রাখি। কখনোই সেই স্বতস্ফূর্ত কোলাহলকে খুব বেশি বাড়তে দিই না। ফিসফিস করে বলি, এটা অসভ্যতা। মানুষ সভ্যতার পোশাক পরেই মঞ্চে ওঠে, কিন্তু একজন ধুলোমাখা নগ্ন মানুষ তার পাশে এসে দাঁড়ালে সব সময় তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে নেই। তার কথাটিও আমাদের শুনতে হবে। ঝলমলে পরিচ্ছন্ন, অত্যাধুনিক ডিজাইনের পোশাক, অলঙ্কার, সাজ-সজ্জা দেখে আমরা মোহিত হই বটে কিন্তু এই পোশাকের ভেতর থেকে যদি মানুষটিকে খুলে নিয়ে যাই, কী মূল্য আছে এই সজ্জার? প্রমিত উচ্চারণের ভেতরে যে কোলাহল খুব ধীরে বেড়ে ওঠে, অপ্রমিত ভঙ্গিতে, আঞ্চলিকতায়, গ্রাম্যতায়, অসভ্যতায়, প্রতিবাদের তীব্র আর্তনাদে, সেটিই হচ্ছে সভ্যতার দেহ, বাকিটা কেবল পোশাক। এই গ্রন্থে প্রমিত উচ্চারণের ভেতরে উচ্চারিত হয়েছে অপ্রমিত উষ্মা। আশা করি, আমার পাঠকেরা সে উষ্মাকে অগ্রাহ্য করবেন না।"

এছাড়া এ বছর তার ৩টি নতুন কবিতার বই এসেছে ঢাকার একুশে বইমেলায়। জলধি প্রকাশ করেছে ‘আমার দুঃখগাছে অশ্রু ফোটে যদি’, পুথিপ্রকাশ এনেছে ‘কবুয়তনামা’, বাবুই এনেছে ‘চমক দেখি তার’।

চমক দেখি তার বইটির কলকাতা সংস্করণও কলকাতা বইমেলায় বেরিয়েছে। কলকাতা সংস্করণ প্রকাশ
করেছে সৃস্টিসুখ।

ঢাকার বইমেলায় আরো ৩টি গদ্যের বই বেরিয়েছে তার। অগ্রদূত অ্যান্ড কোম্পানি এনেছে ১০২৪ পৃষ্ঠার রয়েল সাইজের সুবিশাল ভ্রমণগ্রন্থ ‘ভ্রমণ সংগ্রহ’। স্বরে-অ বের করেছে জুলাই অভ্যুত্থানের ওপর রচিত গদ্যগ্রন্থ ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা’ ও বাংলা প্রকাশ এনেছে ‘নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’।

জুলাই অভ্যুত্থানের সময়, জুলাই ও আগস্ট মাসে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেগুলোর ইংরেজি সংকলন ‘থার্টি সিক্স ডেইজ অব জুলাই’ প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন কাজী জহিরুল ইসলাম ও মুক্তি জহির।
 

সাহিত্য থেকে আরো পড়ুন