https://www.prothomalony.com/

12363

literature

সাহিত্য

বইমেলায় আসছে এম এম উজ্জ্বলের উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২:২৫

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে এম এম উজ্জ্বলের দীর্ঘ প্রতীক্ষিত উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী, এবং এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন প্রতিশ্রুতিশীল ডিজাইনার জারিফ।

উপন্যাসটি গ্রামীণ জীবনের সঙ্গীতের মত শুরুর পর, ঢাকায় আসা যুবক-যুবতীদের কঠিন সংগ্রামের এক গল্প তুলে ধরে। গল্পে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম অপসংস্কৃতি, ছাত্র আন্দোলন ও ছাত্রদের শারীরিক-মানসিক নির্যাতন, যৌক্তিক দাবির জন্য ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সংঘটিত নৃশংস হামলা, শহরের মেস জীবনের নানা সমস্যা, গ্রাম্য প্রভাবশালীদের অপমানজনক আচরণ, প্রবাসী স্বামীর মানসিক নিগ্রহ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর প্রেমের জটিলতাসহ নানা গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়।

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, উপন্যাসটির ভূমিকায় বলেছেন, জীবন মানেই সংগ্রাম। বিশেষত মধ্যবিত্তের জন্য তা অনেক বেশি। এম এম উজ্জ্বলের এই উপন্যাসটি জীবনের সেই কঠিন সংগ্রামকে সুন্দরভাবে চিত্রিত করেছে। এটি পাঠকদের হৃদয় স্পর্শ করবে।

জ্ঞানকোষ প্রকাশনীর প্রধান নির্বাহী ওয়াসি তরফদার জানান, আমরা গুণগত মান নিশ্চিত করে বই প্রকাশ করে থাকি, এবং 'অনন্ত সংগ্রাম' পাঠকদের কাছে খুবই জনপ্রিয় হবে।

লেখক এম এম উজ্জ্বল বলেন, এই উপন্যাসে আমি চেষ্টা করেছি সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরতে। বিশেষত, শহরে আসা গ্রামীণ যুবক-যুবতীদের কঠিন বাস্তবতা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা পাঠকদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করবে।

এম এম উজ্জ্বলের উপন্যাসটি মেলায় জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে, পাশাপাশি অনলাইন বুকশপেও উপলব্ধ থাকবে।

লেখক: কথাসাহিত্যিক ও কলামিস্ট

সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সাহিত্য থেকে আরো পড়ুন