https://www.prothomalony.com/

12349

literature

সাহিত্য

আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১:০৫

জ্যাকসন হাইটসে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি  সন্ধ্যায়, সম্মেলনের প্রধান কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিকটার লিয়াকত আলীর পরিচালনায় এই সভা আয়োজন করা হয়।

সভায় আগামী ২৬ জুলাই আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া সম্মেলন আয়োজনের জন্য বাজেট, কমিটি গঠন এবং অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংগঠনটি উল্লেখ করে, বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকসংগীতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রহমান, প্রধান সমন্বয়ক আবু তালেব চৌধুরী চান্দু, সৈয়দ হাসমত আলী, কে এম ফজলুর হক, মিস সেলিনা বানু, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, শফিউল আলম, মাহবুব আলী এবং কারদিস ফাতেমা।

আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলার গ্রামীণ সংস্কৃতি এবং লোকসংগীত আমাদের আত্মার সঙ্গে সম্পর্কিত। এই প্রবাসে আমাদের ঐতিহ্য এবং লোকসংগীত হারিয়ে যাচ্ছে। আমরা এই সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলার মাটি, মানুষের গান, পল্লীগীতি এবং ভাওয়াইয়া সংগীতের শিল্পীদের স্মৃতিকে জাগিয়ে রাখতে চাই।

সংগঠনটি তাদের অঙ্গীকার ব্যক্ত করে জানায়, প্রবাসী বাঙালিদের জন্য এই লোকসংগীত সম্মেলন হবে এক বিশেষ আনন্দের উৎসব। সবার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। কিন্তু গত বছর নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এটি আয়োজিত হয়নি। তবে এবারের সম্মেলনটি সফলভাবে আয়োজন করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

সভায় উপস্থিত নেতারা বলেন, আমরা সবাই মিলে প্রবাসী বাঙালিদের জন্য একটি স্মরণীয় এবং আনন্দদায়ক সম্মেলন উপহার দিতে বদ্ধপরিকর। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

সাহিত্য থেকে আরো পড়ুন