https://www.prothomalony.com/
12337
sports
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:২২
নানা আয়োজন আর আনন্দ উৎসাহ উদ্দীপনায় কুয়েত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এটি আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুয়েত ক্রিকেট গ্রাউন্ড সোলাইবিয়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের ২৪ টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে আইআইওয়াই স্প্রটিং ক্লাবকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ এলিভেন ।
.jpg)
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে ও শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশ ও কুয়েত কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।
খেলাধুলা থেকে আরো পড়ুন