https://www.prothomalony.com/
12299
bangladesh
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫ ০৩:০০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে নিউজার্সিতে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির (প্রবাকস) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি আয়োজিত এই বিক্ষোভে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও হেলডন নিউজার্সির কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পেটারসন সিটির কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্কের বোর্ড অব এডুকেশন কমিশনার জাবেদ খান, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সির সভাপতি হোসেন পাঠান বাচ্চু, সুনামগঞ্জ সমিতির সভাপতি ও প্রবাকসের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, প্রবাকসের সহ-সভাপতি আলমগীর হোসেন গজনবী, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সির সেক্রেটারি ও প্রবাকসের কার্য্যকরী সদস্য আনোয়ার চৌধুরী পারেক, সাহাব উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব সুজন আহম্মদ সাজু, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত দে বাবলু, আব্দুল হামিদ, জামাল চৌধুরী, আফতাব উদ্দিন, আবু তাহের প্রমুখ।
এর আগে, গত গত ৮ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন করা হয় বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন