https://www.prothomalony.com/

11691

literature

সাহিত্য

প্রবাহ এর ৫ম সাহিত্য সভা

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ ১২:০৯

'সত্য ও সুন্দরের জন্য সাহিত্য' - এই শ্লোগান নিয়ে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজন করে ৫ম সাহিত্য সভা। সভাস্থল ছিলো নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে। পরিষদের আহ্ববায়ক ডঃ আবুল কাশেম ছিলেন সভার সভাপতি। প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে কর্মরত দেশ ও প্রবাসের সাহিত্যাংগনের পরিচিত মুখ কবি কাজী জহিরুল ইসলাম। 


 
আবদুল হামিদ সোহেলের পরিচালনায় এতে প্রবাসের লেখক, কবি, গল্পকার ও আবৃত্তি শিল্পীগন উপস্থিত ছিলেন। কবি কাজী জহিরুল ইসলাম কবি সাহিত্যিকদের ন্যায়ের পথে অবিচল থেকে লিখনীর মাধ্যমে নির্ভীক পথচলাকে উৎসাহিত করেছেন। তিনি বলেন, সঠিক ও ন্যায়ের পথে চললে সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কার কেউ না পেতে পারে, কিন্তু কবি, সাহিত্যিকদের এ পথেই অবিচল থেকে লিখনি অব্যাহত রাখতে হবে। একজন সত্যিকার কবিকে মানুষ অনেক বছর পরও স্মরণ রাখতে পারে তার সাহিত্য কর্মের মাঝে। সমাজের অসংগতিকে লেখার মাধ্যমে তুলে ধরে এগিয়ে যাবার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি এমসিটিভি'র সিইও এবং এখন সময় সম্পাদক কাজী শামসুল হক প্রবাসে সাহিত্য চর্চায় প্রবাহ -এর উত্তরোত্তর সমৃদ্ধি প্রবাহমান থাকবে এই আশা ব্যক্ত করেন।

সাহিত্য সভায় কবিতা আবৃত্তি পর্বে অংশগ্রহন  করেন প্রবাসের বিশিষ্ট আবৃত্তি শিল্পী জি. এম. ফারুক খান ও নাসিমা আক্তার । বীর মুক্তিযোদধা রেজাউল করিম কিরণ পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের একটি গান ও স্বরচিত একটি গল্প । বিশিষ্ট লেখক এস. এম. মোজামমেল হক স্বরচিত ছন্দোবদ্ধ একটি কবিতা পাঠ করেন। কাজী জহিরুল ইসলাম তাঁর কবিতা "দৃষ্টি ফেরাও", ডঃ আবুল কাশেম এর স্বরচিত কবিতা, সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর লেখক ও চিন্তক ইমাম চৌধুরীর চারটি গদ্য খন্ডচিত্র উপস্থাপন , প্রকৌশলী সায়েব খালিশদার এর কবিতা আবৃত্তি, মোঃ তোফাজ্জল হোসেন এর কন্ঠে দুটি নাটকের খন্ড চিত্র উপস্থাপন - সবকিছুই উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেছেন।
 
সভায় শুভেচ্ছা বকতব্য রেখেছেন সবার পরিচিত প্রবাসের একটিভিষট কাজী ফওজিয়া, জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভি'র চিফ বিজনেস ডেভেলাপমেন্ট অফিসার আহমেদ সোহেল , ঢাকা এলামনাই এসোসিয়েশনের সভাপতি এম এস আলম, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ আলম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান, জাকির হোসেন, মোহাম্মদ সাহাবউদ্দীন সায়েমা খান, আফরোজ জামান প্রমুখ ।

সাহিত্য থেকে আরো পড়ুন