https://www.prothomalony.com/

11624

bangladesh

বাংলাদেশ

এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ ০৭:১৪

দীর্ঘ প্রায় এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নিজেরা সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 ২১ নভেম্বর বৃহস্পতিবার  সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে, বাংলাদেশের তিনবারের নির্বারিত প্রধানমন্ত্রী এবং বীর যুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন।

তিনি আরও বলেন, এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাননি। আজকে সুযোগ পেয়েছেন, আমরা সবাই আন্দনিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ, যোগ করেন ড. ইউনূস।

এসময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে তাকে এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন