https://www.prothomalony.com/
11623
bangladesh
সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্য কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়। প্রস্তাবিত ১০ জনের নামের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয় কমিটি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন