https://www.prothomalony.com/

11581

literature

সাহিত্য

শীতের ছোঁয়া

  মেশকাতুন নাহার 

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ ০০:০৬


হিম হিম বাতাস শীতের আভাস
হেমন্তেরই শেষে, 
মৃদু ধোঁয়া লাগে ছোঁয়া 
আমার বাংলাদেশে। 
 
পৌষের মাসে সবুজ ঘাসে
প্রাতেঃ শিশির পড়ে, 
এমন কালে গাছের ডালে
জীর্ণ পাতা ঝরে।
 
চারপাশ হলুদ মোহ অদ্ভুত 
ডাকছে দোয়েল টিয়ে,
রাঙা শিমুল করে আকুল
স্নিগ্ধ পরশ দিয়ে। 
 
সরষে ক্ষেতে যেতে যেতে
মনটা সুখে হাসে,
সন্ধ্যে বেলায় লালচে আভায়
রঙিন ক্যানভাস ভাসে।
 
ভাপা পিঠা বড়োই মিঠা
খেজুর গুড়ের রসে,
বাড়ির কর্তা চিতই ভর্তা
খায় আরামে বসে। 
 
শীতের বুড়ি চাদর মুড়ি
দিচ্ছে বেলা শেষে, 
শৈত্য নিঃশ্বাস আচমকা গ্রাস
করছে বক্ষদেশে।
 


 

সাহিত্য থেকে আরো পড়ুন