https://www.prothomalony.com/

11493

bangladesh

বাংলাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে অবিলম্বে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপায়িত করার দাবীতে সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ ০৫:১৫

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেটের ন্যায় সংগত দাবী বাস্তবায়নের লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল।  আলোচনা সভায় অতিথি হিসাবে যোগদান করেন আমেরিকা থেকে ডিস্কেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমদ, বাংলাদেশ ইউনিটের সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ এম বদরুদ্দোজা। বিশ্বের প্রায় ২০ টি দেশ থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মৌলানা আব্দুস কুদ্দুসের কোরআন তেলাওয়াতের মাধ্যম সভায় বক্তব্য রাখেন ইংল্যান্ড থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি শেখ ফারুক আহমদ, সৈয়দ হাসান আহমদ, মেহাম্মদ মহসিন চীফ ট্রেজারার রফিকুল হায়দার, যুগ্ম সম্পাদক আবুল হেসেন, যু্গ্ম সম্পাদক আব্দুল ওদুদ দিপক , যুগ্ম সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ, ইংল্যান্ড থেকে বারাকা গ্রুপের চেয়ারমযান আব্দুল হালিম, সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশন ইউ কে এর সভাপতি ইকবাল চৌধুরী  ও ব্যারিষ্টার বদরুল হক। আমেরিকা থেকে যোগদান করেন কেন্দ্রীয় সহসভাপতি হাসান আলী, মিশিগান থেকে যোগদান করেন সফিক রেহমান, স্পেন থেকে বক্তব্য রাখেন সভাপতি আমিন আলী রফিক, উপদেষ্টা শিবলু মিয়াজী ও কোষাধ্যক্ষ জয়দিপ রায়।  ফ্রান্স থেকে বক্তব্য রাখেন ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিন, মালয়েশিয়া থেকে বক্তব্য রাখেন জাকারিয়া হোসেন আর্জেন্টিনা থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিটির আলী ইদরিস সহ আরো অনেক অতিথি । বক্তারা অবিলম্বে সিলেট বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট চালু করার এবং বিমান বন্দরকে পুর্নাঙ্গ রূপে চালু করার আহ্বান জানান ।সাথে সাথে সিলেট ঢাকা ৬ লেইন বাস্তবায়ন ও আখাউড়া সিলেট ডাবল রেল লাইন দ্রুত বাস্তবায়নের আহ্ববান জানান । গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানান সভাপতি। 

সভা থেকে উত্থাপিত  দাবী সমুহ :
১) সিলেট ওসমানী বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে অবিলম্বে বাস্তবায়ন, ২) সিলেট-ঢাকা ৬ লেইন রোড অবিলম্বে বাস্তবায়ন, ৩) সিলেট-টু আখাউড়া ডাবল রেল লাইন দ্রুত বাস্তবায়ন করার দাবী নিয়ে সবাইকে যোগদান করায় সভাপতি মুহিবুর রহমান মুহিব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষনা করেন ।


 

বাংলাদেশ থেকে আরো পড়ুন