https://www.prothomalony.com/
11492
bangladesh
সিলেট মৌলভী বাজারের অধিবাসী এবং বর্তমানে ব্রঙ্কসে বসবাসরত ইউনিসেফের সাবেক কর্মকর্তা জালাল আহমেদ এবং ফাতেমা আহমেদের একমাত্র পুত্র মুনায়েদ আহমেদের সাথে ঢাকার মরহুম মোহাম্মদ সাহাব উদ্দীনএবং রুবি সাহাবউদ্দীনের একমাত্র কন্যা, লন্ডনে বসবাসরত মুন জাহানের বিবাহোত্তর সংবর্ধনা গত ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ডেলরে মেরিনা ব্যাংকুয়েট সেন্টারে অনুষ্ঠিত হয়।বর কনের আত্মীয় স্বজন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্হিত থেকে বর কনেকে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্যদোয়া কামনা করেন।
ডিনারের পূর্বে ইস্টরিভারে অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত চোখ ধাঁধানো আতশ বাজি এবং হল রুমে পান্জাবের লোকনৃত্য “ভাংড়া নাচ “অতিথিরা দারুনভাবে উপভোগ করেন। বর্তমানে শিখ সম্প্রদায় এই নৃত্যকে জাতীয় ও আন্তর্জাতিক দরবারে তুলে ধরে এর জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন।
উল্লেখ্য,বর মুনায়েদ আহমেদ সাংবাদিক হাবিব রহমানের ভাগ্নে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন