https://www.prothomalony.com/

11491

bangladesh

বাংলাদেশ

বাড়ল উপদেষ্টা পরিষদের আকার, শপথ নিলেন তিন উপদেষ্টা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ ০৩:১৩

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিন জন। ১০ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

নতুন উপদেষ্টারা হলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেখ আকিজ উদ্দিনের সন্তান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এখন দাঁড়াল ২৪ জনে।

নতুন করে শপথ নেওয়া উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন