https://www.prothomalony.com/

11381

bangladesh

বাংলাদেশ

নতুন সংগঠন ঢাকা ক্লাব অব আমেরিকা’র যাত্রা শুরু, সভাপতি বেলাল আহমেদ ও সেলিম রেজা সাধারণ সম্পাদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ ০৯:০৯

নিউইয়র্কে ঢাকা ক্লাব অব আমেরিকা নামে নতুন একটি সামাজিক সংগঠন - 'সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় আমরা’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে। নবগঠিত এই ক্লাবের কমিটিতে বেলাল আহমেদ সভাপতি ও মোহাম্মদ সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে ১৯ অক্টোবর আয়োজিত এক সভায় ‘ঢাকা ক্লাব অব আমেরিকা’ গঠন এবং কার্যকরী কমিটি করা হয়েছে।

ঢাকা ক্লাব অব আমেরিকার সভাপতি বেলাল আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে এই সংগঠন করার পর সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন: সহ সভাপতি— মোহাম্মদ এম হোসাইন (মুক্তার), মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক— শফি উদ্দিন ও তারিক বিন মোহাম্মদ রুমি, কোষাধ্যক্ষ— একেএম জাকির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক— বাদশা বুলবুল, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পাদক— খন্দকার ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক— সামিদা ইয়াসমীন কান্ত, সমাজকল্যাণ সম্পাদক— ফরহাদ আহমেদ চৌধুরী এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ ইলিয়াস, মুফতি জাহিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সজিব চৌধুরী ও মোহাম্মদ রাসেল ভূঁইয়া।

বাংলাদেশ থেকে আরো পড়ুন