https://www.prothomalony.com/

11251

bangladesh

বাংলাদেশ

বাংলাদেশে স হিং স তায় কোনো অজুহাত নয়, দা য়ী দে র জ বা ব দি হি র আওতায় আনতে হবে: যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ ০৮:৪৪

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে সহিংসতার ঘটনায় কোনো অজুহাত চলবে না। সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে হোক বা প্রতিবাদকারীদের দ্বারা সংঘটিত হোক, সহিংসতার কোনো অজুহাত গ্রাহ্য করা হবে না। একইসঙ্গে যারা সহিংসতার জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।”

ওয়াশিংটনে স্থানীয় সময় ১৬ অক্টোবর বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের অন্তবর্তী সরকারের সর্বশেষ সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ওই সাংবাদিক দাবি করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ থেকে ৮ অগাস্টের মধ্যে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। ৪০০টিরও বেশি থানায় হামলা হয়েছে।

অন্তর্বর্তী সরকার বলেছে, ৫ অগাস্ট হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরও যারা হামলা চালিয়েছে তাদের দায়মুক্তি দিয়ে জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া শিক্ষার্থী ও ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।

সাম্প্রতিক দুর্গাপূজার সময় পূজামণ্ডপে গাওয়া একটি ইসলামিক গান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশসহ সব দেশেই ধর্মীয় স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “ওই নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার মন্তব্য ফিরিয়ে নিচ্ছি এবং পর্যালোচনা করে আপনাদের কাছে এর উত্তর দেব।”

বাংলাদেশ থেকে আরো পড়ুন