https://www.prothomalony.com/

11168

bangladesh

বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায়ে ক্ষতিগ্রস্থ তিন'শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ ১২:৫৩

দেশের দীর্ঘস্থায়ী বন্যার কবলে নোয়াখালী। দীর্ঘ দুই মাসেরও বেশী সময় বন্যার পানিতে নাকাল জেলাবাসী। বৃষ্টি হলেই আতংক ছড়িয়ে পড়ে। সেই বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছে দেশ-বিদেশের নানান সমাজিক সংগঠন। যা এখনো অব্যাহত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই এসোশিয়ান সিডনী,অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এবং এ রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর চৌমুহনীতে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ তিন শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪অক্টোবর শুক্রবার বিকেলে নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর কুরিপাড়ায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবি ফাহমিদা জেসমিন পলি, মানবাধিকার কাউন্সিল নোয়াখালী জেলা শাখার মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদাউস শিখাসহ আরও অনেকে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন