https://www.prothomalony.com/
11121
literature
'সত্য ও সুন্দরের জন্য কবিতা' - এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শনিবার হয়ে গেল প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র - এর উদ্যোগে ৩য় সাহিত্য সভা। পরিষদের আহবায়ক ডঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও আবদুল হামিদ সোহেলের পরিচালনায় সন্ধ্যা ৭ টা থেকে ৮ঃ৩০ টা পর্যন্ত চলে এই সভা।
সভায় কবি ও আবৃত্তিকার জি. এম. ফারুক খান তার প্রকাশিত 'ভাবনার অনুপ্রাস' কাব্য গ্রন্থ থেকে 'ডিঙাতে পারি না তোমাকে' আবৃত্তি করেন। আবৃত্তিকার নাসিমা আক্তার আবৃত্তি করেন অমিয় চক্রবর্তী'র 'বৃষ্টি ' এবং কাজী নজরুল ইসলামের 'বাসন্তী'। ডঃ আবুল কাসেম তার প্রকাশিত কাব্য গ্রন্থ 'অচেনা আকাশ' থেকে পাঠ করেন 'নিশংক ঠিকানা'।
আবদুল হামিদ সোহেল জুলাই বিপ্লব নিয়ে লেখা স্বরচিত ছড়া পাঠ করেন ও কবি কাজী জহিরুল ইসলামের লেখা 'রাত্রিকে আলো দিও' আবৃত্তি করেন। কবি ও লেখক ইমাম চৌধুরী জুলাই বিপ্লব নিয়ে একটি স্বরচিত গদ্য পড়ে শোনান যাতে তার ঐ সময়ে দেশে থাকাকালীন স্মৃতি রোমন্থন ফুটে উঠেছে যা তিনি অত্যন্ত আবেগ মিশিয়ে উপস্থাপন করেন। তিনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, কবিতা যাতে আমাদের জীবনে পদসখলন না ঘটায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। তোফাজ্জল হোসেন মুখস্থ আবৃত্তি করেন নবাব সিরাজ উদদৌলার ভাষণের কিয়দংশ। রানার পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধের স্মৃতি ও তার সাহিত্য ও সাংবাদিকতার অবদান নিয়ে আলোচনা করেন ও সুস্থ সাহিত্য সংস্কৃতির প্রসারের উপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন ও মোহাম্মদ আব্দুর রউফ। সভায় জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় একটি দ্বিমাসিক দেয়ালিকা প্রকাশের ঘোষণা করা হয় ও লেখা পাঠানোর জন্য ৬৪৬-৫২৭-০৭০৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
সাহিত্য থেকে আরো পড়ুন