https://www.prothomalony.com/
11066
bangladesh
মায়ানমারের রাখাইনে অবস্থিত সিতওয়ে বন্দর থেকে ২৮ সেপ্টেম্বর শনিবার, পঁচাশি (৮৫) জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। রাখাইন রাজ্যে চলমান সংঘাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতেকক্সবাজারে আগত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাবাসিতদের বহন করছে। জাহাজটি ২৯ সেপ্টেম্বর সোমবার প্রথম প্রহরের মধ্যে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রত্যাগত ৮৫ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ০৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের অধিকাংশই (৫৬জন) কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার এবং বাকিরাবান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েস্থ বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার বাংলাদেশি নাগরিকদের দেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট ৩৩২ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে। সর্বশেষ ০৮ জুন ২০২৪ তারিখে ৪৫ জন বাংলাদেশিনাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিলো। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবংস্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন