https://www.prothomalony.com/

10924

bangladesh

বাংলাদেশ

প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থেও পাওয়া যাবে প্রণোদনা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৯

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন প্রবাসীরা। এখন থেকে প্রবাসে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ বাবদ আগত রেমিট্যান্সের বিপরীতেও একই হারে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধপথে দেশে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া হবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। বিদেশ থেকে পাঠানো অর্থ বৈধপথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেয়েছেন, তারা প্রণোদনার এই সুবিধা পাবেন না। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ থেকে আরো পড়ুন