https://www.prothomalony.com/

10794

bangladesh

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে ১৫ দিনের মধ্যে

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১০

আগামী ১৫ দিনের মধ্যে সব সরকারি কর্মচারীদেরকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন সচিব বলেন, চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে নির্ধারিত ফরম তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই ফর্ম ও প্রক্রিয়া চূড়ান্ত হবে। এবিষয়ে দুদকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বেতন পান এমন প্রত্যেককে এই হিসাব দিতে হবে। না দিলে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এর আগে ১ সেপ্টেম্বর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন