https://www.prothomalony.com/

10778

bangladesh

বাংলাদেশ

ল সোসাইটির ঐক্যবদ্ধ বনভোজন ৭ সেপ্টেম্বর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ ০৮:৫৬

যুক্তরাষ্ট্র বাংলাদেশ ল সোসাইটি সকল সদস্যদের নিয়ে ৭ সেপ্টেম্বর বার্ষিক বনভোজন করবে। গত ২৯ আগস্ট জ্যাকসন হাইটসের কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পুরনো সব ভুল  বুঝাবুঝির কারণে ল’ সেসাইটির একটি পক্ষ মুল দল থেকে বিভক্ত হয়েছিলো বলে সভার পরে দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন আমরা সব ভুলের অবসান ঘটিয়ে পূর্বের মতো এক সারিতে অবস্থান করতে চাই এবং বাংলাদেশ ল'সোসাইটির সকল সদস্যদের নিয়ে একসাথে পিকনিক আয়োজন ও পরবর্তী পথ চলতে চাই।

 বনভোজন মিলন মেলা হয়ে উঠুক- এমন প্রত্যাশা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ভুল বুঝাবুঝি থেকে যারা সোসাইটি থেকে দুরে সরে গেছেন তাদের সোসাইটিতে পুনরায় ফিরে আসা এবং একসাথে বনভোজন উপভোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে । বর্তমান ল'সোসাইটির কার্যকরী পরিষদ আগামী দিনে একসাথে পথ চলার সকল প্রতিবন্ধকতা দুর করে সবাই কে নিয়ে একসাথে পথ চলতে বদ্ধপরিকর বলে বলা হয়েছে। এডভোকেট মতিউর রহমান, সভাপতি, বাংলাদেশ ল'সোসাইটি এবং এডভোকেট আব্দুর রশিদ সাধারণ সম্পাদক সবাইকে এ আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন