https://www.prothomalony.com/

10777

bangladesh

বাংলাদেশ

মোহাম্মদ আলীর জব হেল্পে’র ২১তম ক্লাস শুরু ৮ অক্টোবর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ ০৮:৫৪

নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য চাকুরি সংক্রান্ত সেবা দিয়ে বেশ খ্যাতি অর্জন করেছে মোহাম্মদ আলীর প্রতিষ্ঠিত ‘জব হেল্প অ্যান্ড এপ্লিকেশন প্রোসেসিং সার্ভিস’। প্রতিষ্ঠানটির ২০তম ক্লাস শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর এবং ৮ অক্টোবর থেকে শুরু হবে ২১তম ক্লাস।

জানা গেছে, প্রতিষ্ঠানটি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে তরুণদের চাকরি সংক্রান্ত সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সার্ভিসের মধ্যে রয়েছে-পোস্টাল জব, সিটি জব, সিভিল সার্ভিস জব, ইউএসএ জব, এমটিএ জব, কাস্টমার সার্ভিস, সিকিউরিটি জব, অফিস অ্যাসিসট্যান্ট, ম্যানুফ্যাকচারিং জব, ডেলিভারি জব, রেস্টুরেন্ট জব, ট্রান্সপোর্টেশন জব এবং রিজুমি তৈরি।

দরখাস্ত প্রোসেসিং সার্ভিসের মধ্যে রয়েছে-সিটিজেনশিপ, পাসপোর্ট নবায়ন, দ্বিনাগরিকত্ব, নো ভিসা রিকয়ারমেন্ট ফর ট্রাভেল, পাসপোর্ট সংশোধন, ফুডস্ট্যাম্প, ওম্যান ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন প্রোগ্রাম, এনওয়াইসি হাউস, এফরডেবল হাউস এবং টিএলসি লাইসেন্স প্রোসেসিং।

‘জব হেল্প’-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন, কমিউনিটির মানুষদের চাকুরি সংক্রান্ত সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এসে বাংলাদেশিরা চাকুরি খুঁজতে গিয়ে বিপাকে পড়েন। এমন নতুন যারা আছেন কিংবা যাদেরই চাকরির প্রয়োজন আমি তাদের প্রত্যেককে আমাদের অফিসে আমন্ত্রণ জানাই। একটা চাকরির ক্ষেত্রে যতগুলো প্রোসেস মেনটেইন করতে হয়, আমরা সবগুলোর ব্যাপারে হেল্প করে থাকি। যতক্ষণ পর্যন্ত একজন প্রার্থীর চাকরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

প্রসঙ্গত,  ২০১৬ সালে জ্যামাইকার ১৪৬-১০ হিলসাইড এভিনিউতে ‘জব হেল্প অ্যান্ড এপ্লিকেশন প্রোসেসিং সার্ভিস’ নামে একটি প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে ইতিমধ্যে অনেক বাংলাদেশি সেবা পেয়ে চাকুরি পেতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন