https://www.prothomalony.com/
10749
bangladesh
অটিজম শিশুদের জন্য ‘এ্যাসসেন্ড এ্যাপলাইড বিহেভিওর এ্যানালাইসিস’ নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্বোধন হলো জ্যাকসন হাইটসের ৭২-২৬ রুজভেল্ট এভিনিউ লোকেশনে। অটিজম শিশুদের সুষ্ঠু বিকাশ ও বেড়ে ওঠায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার, নার্স, কমিউনিটি লিডার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট, ব্যবসায়ী, ছাত্র, সাংবাদিক সহ কমিউনিটির বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষ জন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কমিউনিটির অগ্রসরজন হিসেবে পরিচিত মোহাম্মেদ কে চিশতী সিপিএ এবং তার সহধর্মিণী চেরী এ্যান চিশতী ( বোর্ড সার্টিফাইড বিহেভিওর এ্যানালিস্ট) উভয়ে জানান, শুধুমাত্র আর্থিক বিষয় চিন্তা করে নয় বরং অটিজম শিশুদের সেবার মাধ্যমে তাদেরকে যথাসম্ভব স্বাভাবিক মানুষের মতো জীবন দিতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করে যাবে। চেরী এ্যান চিশতী জানান, অসংখ্য অটিজম শিশুর বাবা-মা এর সাথে তার পরিচয় আছে, তাদের কষ্টগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেখান থেকেই এই উদ্যোগটি নেয়ার জন্য তিনি অনুপ্রাণিত হয়েছেন। এইসব অটিজম শিশুদের বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারলে তার এই প্রচেষ্টা স্বার্থক হবে বলে তিনি মনে করেন। চিশতী দম্পতি আশা করেন, অটিজম শিশুদের অভিভাবকেরা যদি এখানে আসেন এবং প্রতিষ্ঠানটির কর্মপদ্ধতি দেখেন তাহলে তারা নিরাশ হবেন না বলে তাদের বিশ্বাস। মোহাম্মদ চিশতী জানান যে এই প্রতিষ্ঠানটিকে অটিজম শিশুদের সেবায় একটি দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৩০ এর এসেম্বলী লিডার স্টিভেন রাগা। উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে অনেকেই তাদের নিজ নিজ বক্তব্যে বলেন যে, বাংলাদেশী উদ্যোক্তাদের গতানুগতিক উদ্যোগগুলোর মাঝে এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রম উদ্যোগ। সিপিএ চিশতী দম্পতির এই উদ্যোগকে তারা স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে অটিজম শিশুরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি এ্যাক্টিভিস্ট এবং পরিচিত মুখ তরিকুল ইসলাম মিঠু
বাংলাদেশ থেকে আরো পড়ুন