https://www.prothomalony.com/
10599
bangladesh
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ ১৪:৪৩
চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার জন্য বিভিন্ন সামরিক বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সবার সহযোগিতা আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন