https://www.prothomalony.com/
10566
bangladesh
পতন হওয়া শেখ হাসিনার সরকারের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় ৬ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন।
এ সময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।
৫ আগস্ট সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তার আগে ও পরে পতন হওয়া সরকারের অনেক মন্ত্রী-এমপি দেশ ছেড়ে যান। জুনাইদ আহমেদ পলকও সেই চেষ্টা করেছিলেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন