https://www.prothomalony.com/

10562

bangladesh

বাংলাদেশ

আজও অফিসে গিয়েছি : হারুন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ ১২:১৮

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ বিমানবন্দর থেকে আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।

৬ আগস্ট মঙ্গলবার  বিকেল তিনটা ৪০ মিনিটে তার সঙ্গে সেলফোনে কথা হলে এসব জানা গেছে৷

তার কাছে জানতে চাওয়া হয় আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানে কেউ নেই। পরে আমি বাসায় চলে এসেছি।

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি বিমানবন্দর থেকে ফিরে আসছি! এ রকম কিছু বলছেন কি? আমি কাল কীভাবে যাব? গতকাল তো ফ্লাইট বন্ধ ছিল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন