https://www.prothomalony.com/
10419
bangladesh
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ ১০:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। ১৭ জুলাই বুধবার বিকেলে ভিসি চত্বরে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকেরা হলেন- যমুনা টিভির রিপোর্টার ভাস্কর ভাদুড়ী, কালবেলার আকরাম হোসাইন ও জনি রায়হান, আজকের পত্রিকার মোজো রিপোর্টার শাবিব, চ্যানেল এস-এর সাংবাদিক সুলাইমান কবির। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আন্দোলনকারীরা টিএসসির দিকে রওনা দিলে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন