https://www.prothomalony.com/
10408
bangladesh
মধ্যরাতে গোয়েন্দা পুলিশের এ অভিযানকে ‘সরকারের নোংরা নাটক’ হিসেবে অভিহিত করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৭ জুলাই বুধবার রাত ১টায় ভার্চুয়াল মাধ্যমে জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এটা (পুলিশের অভিযান) সরকারের একটি নোংরা তামাশা, নোংরা নাটক। উদ্দেশ্য হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীদের এক ধরনের বার্তা দেওয়া তারা যেন ভয় পেয়ে যায়।
"কাপুরষের মত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালানো হল। তারা একাকী ঢুকে নাটক করেছে যে, বিএনপির কার্যালয়ের ভেতরে বিস্ফোরক আছে, লাঠিসোঁটা আছে ইত্যাদি।”
বিএনপিকে ‘নোংরাভাবে সন্ত্রাসী দল’ হিসেবে চিহ্নিত করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে দাবি করে রিজভী বলেন, “আমি একটা কথাই বলতে চাই, যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকল নেতাকর্মীরা উপস্থিত ছিল, সকল গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিল তখন কেন আপনারা এই কার্যালয়ে আসেননি। এই মধ্যরাতে কেন আসলেন? তার মানে শূন্য কার্যালয়ের ভেতরে যেকোনো ধরনের চক্রান্ত আঁটা যায়।”
অভিযানের আগে বিএনপি অফিসের আশপাশে ককটেল বিস্ফোরণ ও গুলি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিংবা পুলিশের নিরাপত্তায় আশপাশের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে করানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “অভিযান শুরুর আগে প্রথমে কয়েকটি ককটেল বিস্ফোরণ হল রাতে। আমরা তখন বেরিয়ে গেছি। তারপর কিছুক্ষণ পর গুলি হল। বিএনপির কার্যালয়ে তো কেউই নেই।
‘‘আমি সেখান থেকে জানতে পেরেছি, আমাদের যেসব অফিসের পিয়নরা ভয়ে পালিয়ে গিয়ে আশেপাশে অবস্থান করেছেন তারা যতটুকু আমাকে জানিয়েছেন সেটা এটাই যে, তারা(আইনশৃঙ্খলা বাহিনী) পূর্বের মতো একটা নাটক মঞ্চস্থ করার জন্যই বিএনপির প্রধান কার্যালয়ে তারা হানা দিয়েছে, রেইড করেছে।”
বাংলাদেশ থেকে আরো পড়ুন