https://www.prothomalony.com/

10400

bangladesh

বাংলাদেশ

কোটা নিয়ে স্ট্যাটাস, বড় বিনিয়োগ হারাল ১০ মিনিট স্কুল

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য: আয়মান সাদিক প্রসঙ্গে পলক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ ১৪:২৩

সরকারি চাকরিতে কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়ামান সাদিক। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।

এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাই ফেসবুক পেইজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়। তবে স্টার্টআপ বাংলাদেশে ও জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনও কারণ জানাননি। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এর প্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টার্টআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক কাভার ফটোও দেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিনিয়োগ বাতিলের কারণ স্পষ্ট করে বলেননি। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।”

বিনিয়োগ বাতিলের কারণ জানতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ইনভেস্টমেন্ট ম্যানেজার মো. দেওয়ান আদনানকে ফোন করা হলে তিনি কোম্পানির মার্কেটিং ম্যানেজার নাফিস ইসলামকে ফোন করার পরামর্শ দেন।

পরে নাফিস ইসলামকে ফোন করলে প্রথমে তার নম্বরটি ব্যস্ত পেলেও, পরে সেটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে জানতে আয়মান সাদিকের মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া যায় তার নম্বরও।

বিনিয়োগ বাতিলের বিষয়টি আওয়ামী লীগ সমর্থক অনেকেই ফেইসবুকে শেয়ার করেছেন, কেউ কেউ এই সিদ্ধান্তের পক্ষেও কথা বলছেন। অন্যদিকে বিনিয়োগ বাতিলের সিদ্ধান্তের কারণে অনেকে সরকারের সমালোচনা করছে। 

কয়েকজন লিখেছেন, আয়মান সাদিক কোটাবিরোধী আন্দোলনে সমর্থন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফেইসবুকে পোস্ট দেওয়ায় বিনিয়োগ বাতিলের এমন সিদ্ধান্ত নেওয়া হল।

অ্যাকাডেমিক ও ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত ‘মোটিভেশনাল স্পিচ’ দিয়ে আসা আয়মান সাদিক কোটা আন্দোলন নিয়ে চুপ ছিলেন। সেজন্য আন্দোলনকারীদের টিপ্পনির মুখে পড়েছিলেন তিনি।

এর মধ্যেই গত ১৩ জুলাই রাতে তিনি কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেইসবুকে পোস্ট দেন। সেখানে লেখেন, “কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা। #QuotaMovement”

এরপর সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে আরেকটি পোস্ট দেন আয়মান সাদিক।

সেখানে তিনি লেখেন– “রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ অনুষদের সাবেক ছাত্র আয়মান সাদিক একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তার ফেইসবুক পেইজের প্রোফাইলেও এখন কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্লোগান লেখা রয়েছে।

আয়মান সাদিকের ওই পোস্টের কারণেই টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কি না, সেই প্রশ্ন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সামনে রেখেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি ওই প্রশ্নের মুখোমুখি হন।

"আমি বলব, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, তাহলে একটা কথা তো আছে- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’

টেন মিনিট স্কুলসহ এ ধরনের ৩০টি আইসিটি উদ্যোগে ১২০ কোটি টাকার বিনিয়োগ করেছে সরকারি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে ৫ কোটি টাকা পাওয়ার কথা ছিল টেন মিনিট স্কুলের।

ওই বিনিয়োগ কেন বাতিল করা হল, সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পলক বলেন, “বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।”

বাংলাদেশ থেকে আরো পড়ুন