https://www.prothomalony.com/
10276
bangladesh
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জুলাই সোমবার ভোর সোয়া ৪টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ম্যাডাম অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসক জাহিদ।
এর আগে, খালেদা জিয়া, রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ২ জুলাই) খালেদা জিয়া হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তার শারীরিক অবস্থা ও সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাহিদ হোসেন। তিনি আরো বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন এখন বাসায় থেকেই চিকিৎসা নেবেন।
উল্লেখ্য, গত ২২ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (২৩ জুন) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে তার বুকে পেসমেকার বসান।
বাংলাদেশ থেকে আরো পড়ুন