https://www.prothomalony.com/
9857
new-york
শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনকের ২৮তম বার্ষিক পুনর্মিলনী ২৬ মে রোববার নিউইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সদস্য সচিব সোহেল গাজী এবং সহ সাধারণ সম্পাদক মোঃ আল আমিন। মহান সৃষ্টিকর্তার নাম স্মরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও উক্ত তেলাওয়াতের অর্থ এবং শানে নজুল সকলের মাঝে উপস্থাপন করেন সংগঠনের সদস্য মোঃ রফিকুল ইসলামের সন্তান হাফেজ নিহাল তালুকদার। হিন্দু ধর্মের পক্ষ হতে গীতা পাঠ করেন সংগঠনের সদস্য বিমল চন্দ্র বর্মন। সকলে শ্রদ্ধার সাথে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন। প্রয়াত সাহেদ চৌধুরী মাক্কু ও মিজান রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকল প্রতিষ্ঠাতা সদস্য ও বিগত বৎসর গুলোতে যাহারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে সংগঠনকে মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করেছে তাদরকে উপস্থিত সকলের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। সংগঠনের আহবায়ক মোঃ এস সাদী’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্ট ওয়ে মেডালিয়ানের কর্ণধার রিচারড চিপম্যান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক এবং শাপলার প্রধান উপদেষ্টা রুহুল আমিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও শাপলার উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি ও শাপলার উপদেষ্টা মোঃ ফারুক হোসেন মজুমদার, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি হারুন ভুইঁয়া এবং সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলাইমান। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের সদস্য এমদাদুল হক কামাল। শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস্ এর সাবেক সভাপতি ফরিদুল আলম এবং নুরুল হাসান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ মামুন মিয়াজী, শাহ গ্রæপের চেয়ারম্যান শাহ চৌধুরী সারডেস এন্ড প্রেরুস এর রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আলী, মেনল্যান্ড ইন্স্যুরেন্সের কর্ণধার ববি, আশা হোমকেয়ারের কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান, মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজের কর্ণধার রাজিব আহম্মেদ, লিবার্টি ব্রোকারেজের কর্ণধার আরিফ শাহরিয়া বিজো, ট্রান্সপোর্টেশনের কর্ণধার মাহফুজুর রহমান, ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এস আজিজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ এফ উদ্দিন রাজিব, সিঃ সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপন সহ সভাপতি আলমগীর হোসেন কার্যনির্বাহী সদস্য রহিম চৌধুরী। ১৭ তম হিরন্ময় শাপলার সম্পাদক মোঃ মোস্তফা রিপন মঞ্চে আসনকৃত সকলকে সাথে নিয়ে হিরন্ময় শাপলার ১৭ তম সংখ্যা উদ্বোধন করেন এবং হলে সকলের মাঝে বিতরণ করেন। সংগঠনের পক্ষ হতে ৫টি ক্রেস্ট প্রদান করেন যথাক্রমে ওয়েস্ট ওয়ে ম্যাডালিয়ান সেলস ইনকের কর্ণধার রিচার্ড চিপম্যান এবং সংগঠনের চারজন সদস্য বাংলাদেশ সোসাইটি নির্বাচনে নির্বাচিত হন তাহারা হলেন রুহুল আমিন সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত, আমিনুল ইসলাম চৌধুরী সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত, নওশেদ হোসেন কোষাদক্ষ পদে নির্বাচিত এবং মোঃ এস সাদী কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে সংগঠনের পক্ষ হতে সম্মাননা প্রদান করে। উপকমিটির পক্ষ হতে চারটি সম্মাননা প্রদান করেন নুরুল হাসান, মোঃ এফ মিয়াজী, মোঃ রুহুল আমিন এবং আবুল কাশেম চৌধুরী। তারা উপকমিটির সদস্য না হয়েও উক্ত অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সেই জন্য উপকমিটির পক্ষ হতে এই সম্মাননা প্রদান করা হয়। নতুন প্রজন্মের পক্ষ হতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাবিল তালুকদার এবং আহাদ হোসেন। ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহেরের পরিচালনায় সাংস্কৃতিক পর্ব পরিচালিত হয়। শিল্পী রাজিবের আধুনিক গান এবং ব্যান্ড সংগীতে মঞ্চ মাতিয়ে তুলেছে। আর প্রবাসের অন্যতম শিল্পী রোকশানা মির্জার গানে উচ্ছ্বসিত ছিল পুরোটা হল। সংগঠনের সদস্য এবং স্বনামধন্য শিল্পী মনির জামানের কন্ঠে হিন্দি বাংলা সেকাল একালের সংমিশ্রণে উজ্জিবিত করে তুলেছে দর্শকের মন। পুরোটা সময়ে বক্তব্য, বিনোদনের মাঝে পরিবেশিত ছিল গুলশান টেরেসের মনমুগ্ধকর সুস্বাদু বিভিন্ন ধরনের খাবার। পরিশেষে রাত ১২টার সময় সংগঠনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ এবং উপ কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বার্ষিক পুনর্মিলনী সমাপ্ত ঘোষণা করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন