https://www.prothomalony.com/

18465

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে মাদানী মসজিদের বার্ষিক ফান্ড রাইজিং ডিনার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩৭

 

নিউইয়র্কের উডসাইডে অবস্থিত মাদানী মসজিদের উদ্যোগে বার্ষিক ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উডসাইডের ৫৮ ম্যানরের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন।

মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব ইমাম আবু জাফর বেগ। তিনি মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় অনুদানের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক আজিজ ওসমানী ও মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ খলিল উল্লাহ ।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদানী মসজিদ কর্তৃপক্ষ অতিথি, অনুদানদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদেরও মসজিদের উন্নয়ন কার্যক্রমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন