https://www.prothomalony.com/

9779

new-york

নিউইয়র্ক

সাপ্তাহিক খবর এর প্রকাশনা নিয়ে প্রেস কনফারেন্স

প্রকাশ: ২১ মে ২০২৪ ০৯:৫০

খবর মিডিয়া ইউএসএ নিউইয়র্ক থেকে ‘খবর’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশের কাজ শুরু করেছে। এই প্রকাশনা নিয়ে খবর মিডিয়া এক প্রেস ২০ মে এক কনফারেন্সের আয়োজন করে। এই কনফারেন্সে প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মেদ বেলায়েত হোসাইন ( বেলাল ) বিস্তারিত ব্রিফ করেন। তিনি বলেন,  ‘খবর’ নামটির সাথে মানুষ প্রায় অর্ধ শতাব্দী থেকে পরিচিত। বাংলাদেশে এখন শুধু খবর নামে  কোনো পত্রিকা প্রকাশ হয় না। কিন্তু ঐতিহ্যবাহী সেই ‘খবর’ নামেই নিউইয়র্ক থেকে ছাপার কাগজে খবর প্রকাশ করার আয়োজন প্রায় শেষ করে এনেছে খবর মিডিয়া  আগামী ৩১ মে শুক্রবার রাত ৮ টায় উডসাইডের গুলশান ট্যারেসে প্রকাশনা অনুষ্ঠান হবে। সবাইকে ঐ অনুষ্ঠানে  আমন্ত্রন জানানো হয়।

 

সাপ্তাহিক খবরের প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলায়েত হোসাইন বেলাল এবং সম্পাদক হিসেবে থাকছেন বিশিষ্ট সাংবাদিক ফরিদ আলম।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন