https://www.prothomalony.com/
9484
new-york
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৫৫
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য ফায়জুর রহমান বাদলের নিউইয়র্ক সফর উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১৬ এপ্রিল হিল সাইড এভিনিউর জেসন পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে নিউইয়র্কে অবস্থানরত নবীনগরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক কাস্টম সুপারেনটেন্ট আব্দুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ফখরুল ইসলাম মজনু ও গোলাম দস্তগীর।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফায়জুর রহমান বাদলকে শুভেচ্ছা জানানো হয়। এরপর সবার সাথে পরিচিত হন তিনি। বিভিন্ন আলাপচারিতায় প্রবাসীদের কাছে তুলে ধরেন এলাকার উন্নয়নের চিত্র। এ সময় তিনি নবীনগরের সার্বিক উন্নয়নের বিষয়ে সকলের মতামত ও পরামর্শ চান। সেই সাথে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সহ-সভাপতি আলমগীর সরকার, কাজী আনোয়ার হোসেন, খন্দকার জয়নাল আবেদীন, ফরহাদ হোসেন, কাজী তোফায়েল ইসলাম।
অনুষ্ঠানে প্রবাসী নবীনগরবাসীর মধ্যে উপস্থিত ছিলেন—কাজী মফিজুল ইসলাম স্বপন, আনোয়ার খান, মো. শামীম, মো. হাসান, কাজী আশিকুজ্জামান তপু, মো. শরীফ, কাজী হাসনাত, কাজী আপেল মাহমুদ, রিফাত উল্লাহ, মোহাম্মদ কবির, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহ মোয়াল্লেম হোসাইন, প্রফেসর আব্দুল বাসিরসহ আরও অনেকে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন