https://www.prothomalony.com/
9474
new-york
২৬ এপ্রিল শুক্রবার উডসাইডের এক পার্টি হলে অনুষ্ঠিত হলো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ওয়ান হান্ড্রেড এর বাংলাদেশী এমপ্লয়ীদের এক মনোজ্ঞ কালচারাল নাইট।
নিউইয়র্ক সিটি ট্রানজিট এর বাস ও সাবওয়েতে কর্মরত আছেন প্রায় এক হাজার বাংলাদেশী। আন্তরিকতা, সততা ও কর্মনিষ্ঠা দিয়ে তারা একদিকে যেমন নিজেদের অপরিহার্য করে তুলেছেন তেমনি অন্যদিকে প্রতিষ্ঠানটিতে কমিউনিটির ভাবমূর্তিও উজ্জ্বল করে তুলেছেন।
বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে এই কালচারাল নাইটের আয়োজন বলে জানালেন অন্যতম সংগঠক সাইফুর রহমান।
.jpg)
সায়্যিদ রহমানের সুচনা বক্তব্য ও সায়েম মোন্তাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আখলাকুর রহমান, সাইফুর রহমান, তানজিনা বীথি, কেশব চক্রবর্তী, নিকোলেট ব্রাউন। প্রধান অতিথি হিসেবে টিডব্লিউইউ লোকাল ১০০ প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ - স্টেশন ডিভিশন ভিপি রবার্ট কেলি, মেয়র অফিসের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ মনসুর ও অমল দে। বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকা প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারসহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
দ্বিতীয় পর্বে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন তারকা সঙ্গীত শিল্পী এস আই টুটুল। তার সাথে যোগ দেন এ সময়ের জনপ্রিয় শিল্পী নাজু আখন্দ। সঙ্গীত পরিবেশন করেন গোপাল দাস, সায়্যিদ রহমান ও স্বপন অধিকারী। মনোহর এ আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন