https://www.prothomalony.com/
9371
new-york
প্রতিবছরের মতো নিউইয়র্কে বাংলা বর্ষবরণের আয়োজন করে আনন্দধ্বনি। অনুষ্ঠানটি হয় জ্যামাইকার ১৭৬-২১ ওয়েক্সফোর্ড ট্যারেসের দ্য মেরি লুইস একাডেমিতে। অনুষ্ঠান শুরু হয় ১৪ এপ্রিল সকাল সোয়া আটটায়। অনুষ্ঠানে প্রবেশের জন্য কোনো ফি ছিল না। সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ছিল প্রাতঃরাশ। দেশীয় সব খাবার দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হয়।
বৈশাখী আহার হয় বেলা ১২টায়। অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি মোহসীন। তিনি লাইভে গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের সঙ্গে ছিল শাহ গ্রুপ, আকাশ মেডিকেল কেয়ার, পিজি হোম কেয়ার ইনক। সহযোগিতায় ছিল জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার নাজমুল হুদা।
অনুষ্ঠানে রাহাত মুক্তাদিরের আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করে। কবি কাজী নজরুল ইসলামের সুষ্টি সুখের উল্লাসে কবিতাটি আবৃত্তি ছিল এককথায় অপূর্ব। প্রথমে তিনি তার বাবার লেখা একটি কবিতা আবৃত্তি করেন। এরপর তিনি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন। এখানে গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। সমবেত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনাও ছিল। দুপুরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মধ্যাহ্নভোজ করানো হয়। এর দায়িত্বে ছিলেন কমিউনিটি লিডার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সবার জন্য খাবারের আয়োজন করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন