https://www.prothomalony.com/
9361
new-york
২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের আসর বসছে। জমকালো এ আসর উপলক্ষে হাল সময়ের জনপ্রিয় নায়ক, নায়িকা, চলচ্চিত্র পরিচালকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনেকেই এরমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন।
শনি ও রবিবার দু'দিনই বেলা ১১টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক নায়িকাদের সাথে একসঙ্গে বসে ছবি দেখার আয়োজনে জনসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

দুদিনের উৎসবে বিনামূল্যে দেখানো হবে দুই দেশের ৩৯টি চলচ্চিত্র। নায়ক ফেরদৌসসহ বাংলাদেশ ও ভারত থেকে অর্ধশত তারকা শিল্পী, কলাকূশলী, নির্মাতারা থাকবেন দুদিনের উৎসবে। সব আয়োজন সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি কিংবা টিকেট নেই। উৎসব অনুষ্ঠিত হবে নিউইয়র্ক শহরের বাংলাদেশি বহুল এলাকার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন