https://www.prothomalony.com/

9314

new-york

নিউইয়র্ক

ঈদের জামাতে বিব্রত ক্রিকেটার সাকিব আল হাসান

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ ১০:২৩

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় বুধবার সকাল পৌনে ১০টার দিকে থমাস এডিশন হাই স্কুলের খেলার মাঠে। এ জামাতে ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব আল হাসান উপস্থিতি নিয়ে মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেখা গেছে  কেউ কেউ তাঁকে ভুয়া ভুয়া ধ্বনি তুলে তিরস্কার করেছেন, আবার কেউ কেউ নামাজের জমায়েতের মধ্যে তাঁর সাথে সেলফি উঠানো নিয়ে ব্যস্ত হয়ে উঠেন।  

 নিউইয়র্কে বাংলাদেশিদের সবচেয়ে বড় এ ঈদের জামাতে ইমামতি ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ এবং খুৎবা পাঠ করেন ইমাম শামসে আলী। এই জামাতে শিশু-কিশোর-কিশোরী আবাল-বৃদ্ধা-বণিতা সহ সর্বস্তরের ১০/১২ হাজার মুসল্লি অংশ নেন বলে অনুমান করা হচ্ছে। ঈদের জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড উয়েপ্রীন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান জিম জিনারো ও জোহরান মামদানী, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী ম্যালিন্ডা কাটস, জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান ও সেক্রেটারী আফতাব মান্নান প্রমুখ।

ঈদুল ফিতরের এ জামাতে ক্রিকেটার সাকিব আল হাসান এমপি নাম পড়তে আসলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। নানাজ শুরুর আগে জেএমসি’র পক্ষ থেকে তাকে পরিচয় এবং কিছু বলার অনুরোধ করতেই কতিপয় মুসল্লী ‘ভুয়া ভুয়া’ বলে হৈচৈ শুরু করে এবং কেউ কেউ তার সাথে সেলফি তুলতে গেলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্ঠি করেন। উদ্ভুত পরিস্থিতে সাকিব বক্তব্য রাখার সুযোগ পাননি। পরে তাকে ঈদের নামাজ শেষে বিশেষ মুনাজাতের সময় দ্রুত ঈদের মাঠ ত্যাগ করে চলে যেতে দেখা যায়। এসময় কেউ কেউ তার পিছু নেয় এবং ‘ভুয়া ভুয়া’ ধ্বনি তুলতে থাকে। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন