https://www.prothomalony.com/
9310
new-york
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ ০৯:৫৮
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি জাকির হোসেন খসরু দুর্বৃত্তের আঘাতে মারা গেছেন। ৭ এপ্রিল শুক্রবার জ্যামাইকায় গাড়ি পার্কিংয়ে বাক বিতন্ডায় ২ জন কৃষ্ণাঙ্গ তাকে মাথায় আঘাত করলে রাস্তায় লুটিয়ে পড়েন। মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরন হচ্ছিল। জ্যামাইকা হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল বুধবার দুপুরে তিনি ইন্তেকাল করেন।
জাকির হোসেন খসরুর জন্মস্থান জামালপুর জেলায়। তার স্ত্রী শামিমা আকতার শিউলির জন্মস্থান শেরপুরে। জ্যামাইকার হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে গত ৭ এপ্রিল বিকালে খসরুর ওপর হামলার ঘটনা ঘটে। খসরু তার ট্যাক্স প্রিপারার এর জন্য গাড়ি পার্কিং এর খালি স্পট ধরে রাখছিলেন। এমন সময় ২ জন কৃষ্ণাঙ্গ সেখানে গাড়ি রাখতে উদ্যত হয়। খসরু তাদেরকে জানায়, তার একজন বন্ধু গাড়ি নিয়ে আসছেন। তাই স্পটটি ধরে রাখা হয়েছে। এ কথা শুনে তারা ক্ষুব্ধ হয়ে খসরুর উপর হামলা চালায় ও গালাগালি শুরু করে। এক পর্যায়ে তারা খসরুর মাথায় আঘাত করে। খসরুকে হামলার ঘটনাটি শেরপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন