https://www.prothomalony.com/
9193
new-york
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ ০৭:১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাতাল রেলে অপরাধ কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। প্রায় প্রতিদিনই সেখানে ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, পাতাল রেলের বিকল্প খুঁজতে শুরু করেছেন মানুষজন। যদিও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার এডি ক্যাবান।
পুলিশের দেওয়া তথ্যমতে, ৩১ মার্চ রোববার একজন ৪৮ বছর বয়সী ব্যক্তি ৯৬ তম স্ট্রিট স্টেশনে ট্রেনে চড়ছিলেন। তখন অজ্ঞাত একজন তার শরীরের উপর ছুরি ধরে। একপর্যায়ে জাতি-বিদ্বেষী শ্লোগান দিয়ে টাকা, মালামাল সব দিয়ে দিতে বলে। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। পুলিশের ধারনা, এই ব্যক্তিই হামলার জন্য দায়ী।
পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি মধ্য বয়সী। তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি হতে পারে। তাকে শেষবার হলুদ জ্যাকেট, সবুজ শার্ট, স্নিকার্স এবং গাঢ় রঙের প্যান্ট পরতে দেখা গেছে। হামলার ঘটনা এমন সময় ঘটল যখন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু উচ্চ পদস্থ সদস্য অপরাধের বিষয়ে খোঁজখবর নিতে যাত্রা শুরু করল। নিউইয়র্ক সিটির তথ্যমতে, এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, ২০২৩ সালের একই সময়ের তুলনায় অপরাধ প্রায় এক শতাংশ কমেছে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, এই বছরের প্রথম মাসে সাবওয়ে সিস্টেমে অপরাধের হার বেশি ছিল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ফলে মার্চ মাসে অপরাধ প্রায় ২৫ শতাংশ কমেছে। পুরোপুরি নির্মূল করতে নিউইয়র্ক পুলিশ ও নিউইয়র্ক সিটি একসাথে কাজ করবে।
অ্যাডামস আরও বলেন, ২ বছর আগে তিনি যখন অফিস শুরু করেন, তখন থেকে ভূগর্ভস্থ জিনিসগুলি এখন অনেক ভালো।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন