https://www.prothomalony.com/
9126
new-york
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ ১১:২৫
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এর আয়েজনে নিউইর্য়কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ২৬ মার্চ মঙ্গলবার ও স্বাধীনতা দিবস উদযাপন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চবি এলামনাইয়ের সভাপতি প্রফেসর সোলায়মানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদিউল আলমের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় এলামনাইয়ের সাবেক সভাপতিবৃন্দ, সিনিয়র এলামনাই ও নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহন করেন সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, ডঃ.আবুল কাসেম, প্রফেসর কাজী ইসমাইল, এমলাক হোসেন ফয়সাল, প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, এটর্নী আজিজ , এম এম মাওলা সুজন, মাকসুদুল হক চৌধুরী, মোঃ খালিদ এবং জিয়াউন নুজুম শীতক প্রমুখ। আলেচনায় বক্তারা বলেন স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশের মানুষ আজও পরাধীন। দেশের মানুষের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা আজও হুমকির মূখে। বাংলাদেশের এমন শোচনীয় অবস্হার জন্য দেশের রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেন বক্তারা।সাধারন মানুষের দেশপ্রেম নিঁযে কোনো প্রশ্ন না থাকলেও রাজনিতীবিদদের ব্যাপারে অনেক প্রশ্ন আজ মানুষের মূখমুখে। দেশের এমন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভাপতি প্রফেসর সোলায়মান উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামি ৭ জুলাই এলামনাইএর বার্ষিক বনভোজন ২০২৪ এ অংশগ্রহন করার আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি এলামনাই ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদালয়ের সাবেক রেজিস্টার ডঃ মাহবুবুরুর রহমান। গাঁজার নির্যাতিত মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন