https://www.prothomalony.com/

8947

bangladesh

বাংলাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ ০৮:৪৯

১৬ মার্চ শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশ অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে এবং  সাধারন সম্পাদক এম এ মামুনের পরিচালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর ওয়াসিক ফরিদ সাহান। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মানিক, আহম কামাল, মনোয়ারুল ইসলাম, তপতী রায়, অলোক কুমার নাথ, আসাদুজ্জামান কিরন, সেকেন্দার আলী, রেজাউল ইসলাম রেজা ও সোনিয়া আলমগীর।

অনুষ্ঠানে সম্প্রতি বাসার সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান ও এডভোকেট মোর্শেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়ানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। রায়ানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন