https://www.prothomalony.com/

8943

bangladesh

বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি : নিহার সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ ১২:২৪

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা  -এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে সাবিনা শারমিন নিহার পুনঃ নির্বাচিত ও মীর কাদের রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৯ মার্চ শনিবার  সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ কাকাতুয়া এজেন্সি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক -এর নতুন কার্যকরী কমিটি (২০২৪-২০২৫) -এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আবদুল আজিজ নঈমী নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। তাঁকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার অধ্যাপক এ. কে. আখতার হোসেন ও অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা। উল্লেখ্য, একটি প্যানেল থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কার্যকরী কমিটি: সভাপতি সাবিনা শারমিন নিহার, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি সৌরেন বিশ্বাস,সহ সভাপতি ওয়াহিদুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দাশ, সহ সাধারণ সম্পাদক ফারহানা আকতার, অর্থ সম্পাদক মাকসুদা খানম, গণ সংযোগ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দিদার, সাংস্কৃতিক সম্পাদক আহসান জুয়েল, বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক ফরিদা ইয়াছমিন খানম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য কল্লোল দাশগুপ্ত, কার্যকরী সদস্য প্রবাল চৌধুরী, কার্যকরী সদস্য কনিকা ধর, কার্যকরী সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য হোসনে আরা, কার্যকরী সদস্য মোঃ মাহফুজুল হাসান কিশোর, কার্যকরী সদস্য মোঃ মাকছুদ আলম। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংগঠনের পুনঃ নির্বাচিত সভাপতি সাবিনা শারমিন নিহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ২০২৪-২০২৫ সালের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। নব গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন - পারভেজ কাজী, মোঃ রেজাউল করিম সগীর, মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, অধ্যাপক এ. কে. আখতার হোসেন, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, কামাল হোসেন মিঠু, মোহাম্মদ হুমায়ুন কবির, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জি. এম. ফারুক, মোহাম্মদ আমির আজম চৌধুরী, ইকবাল মাহমুদ, অধ্যাপক এন. বি. নাহার, এডভোকেট এম এ হামিদ, ত্রিদিব চৌধুরী, এম ডি হাশেম চৌধুরী, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, আজাদ খান, এ কে এম জহিরুল ইসলাম, আহসান রিপন।



অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে অরো এগিয়ে নিয়ে যাওয়ার অশাবাদ ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বক্তব্য করেন-
সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী, সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, দুই নির্বাচন কমিশনার অধ্যাপক এ. কে. আখতার হোসেন ও অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা। সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে অরো গতিশীল করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন - নব নির্বাচিত কমিটির সভাপতি সাবিনা শারমিন নিহার, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, সহ সাধারণ সম্পাদক ফারহানা আকতার, অর্থ সম্পাদক মাকসুদা খানম, বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক ফরিদা ইয়াছমিন খানম, কার্যকরী সদস্য মোঃ মাহফুজুল হাসান কিশোর প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আবদুল আজিজ নঈমী নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন