https://www.prothomalony.com/
8935
bangladesh
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ ১১:৩৫
পেডিয়াট্রিক এডুকেশন ডেভলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল- পিইডিএসআই (পেডসি) তাদের গ্লোবাল হেলথ কর্মসূচির আওতায় সাম্প্রতিককালে বাংলাদেশে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। ২০১২ সাল থেকে পেডসি গ্লোবাল হেলথ (ইউএসএ), স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদারদের মধ্যে উচ্চ মানসম্পন্ন প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ প্রদান করে আসছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত বেসিক লাইফ সাপোর্ট এবং পিডিয়াট্রিক এডভান্স লাইফ সাপোর্ট এর কোর্সসমূহ সাফল্যের সাথে পরিচালনা করে আসছে পেডসি। এক প্রেস বিজ্ঞপ্তিতে পেডসি গ্লোবাল হেলথ এর প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডার প্রফেসর মাকসুদ চৌধুরী এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরের দেশে পেডসি- স্কুল হেলথ, বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং স্বাস্থ্য সচেতনতা ভিত্তিক ক্যাম্প পরিচালনা করে আসছে।
.jpg)
এবারে বাংলাদেশে পরিচালিত বেশ কিছু কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতলে বেসিক লাইভ সাপোর্ট এবং পেডিয়াট্রিক এডভান্সড লাইভ সাপোর্ট এই কোর্স দুটিতে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে বৈজ্ঞানিক অধিবেশন আয়োজন এবং কিছু চিকিৎসা সামগ্রী দান করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শিশু হাসপাতালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালে চেয়ারম্যান এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস এর প্রেসিডেন্ট প্রফেসর মুহাম্মদ শহীদুল্লাহ এবং শিশু হাসপাতালে পরিচালক প্রফেসর জাহাঙ্গীর।
.jpg)
এরপর ২৪শে ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানে কোয়েপাড়া জনকল্যাণ ট্রাস্ট হসপিটালে স্থানীয় বিভিন্ন পর্যায় এবং বিভাগের ২৯ জন বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন কতা হয়। ফ্রি এই মেডিকেল ক্যাম্পে এক দিনে ১৮০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পকে সফল করার লক্ষ্যে এলাকার স্বেচ্ছাসেবী কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। এছাড়াও সেখানকার একটি স্কুলে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বেসিক লাইভ সাপোর্টের প্রশিক্ষণও প্রদান করা হয়। সেই সাথে বেসিক লাইফ সাপোর্ট প্রদানের উদ্দেশ্য দরকারি যন্ত্রপাতিও তাদের কাছে হস্তান্তর করা হয়। ছাত্র এবং শিক্ষকরা যাতে হেলথ স্ক্রিনিং করতে পারে সে লক্ষ্যে উভয়কে প্রয়োজন প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ এবং অর্জিত জ্ঞান পরিবার এবং স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন পেডসি'র অধ্যাপক মাকসুদ চৌধুরী।
.jpg)
পেডসি প্রতিবারের মত এবারও বেসিক লাইফ সাপোর্টের কোর্স পরিচালনা করে। যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫২জন এবং ঢাকা মেডিকেল কলেজের ৬০ জন চিকিৎসক সফলভাবে এই কোর্স সম্পন্ন করা সাপেক্ষে আমেরিকান হার্ট এসোসিয়েশন কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট গ্রহণ করে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা এবারের কিছু কিছু কর্মসূচি যৌথভাবে আয়োজন করা হয়। এইসব কর্মসূচি পালনে প্রত্যক্ষ সহযোগিতা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহিনা আক্তার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম। ঢাকা মেডিকেল কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর সামন্ত লাল সেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন