https://www.prothomalony.com/

8879

bangladesh

বাংলাদেশ

'বাংলাদেশ ডে' প্যারেড অনুষ্ঠিত হবে ১৯ মে রোববার

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ ০৯:১৫

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর উদ্যোগে আগামী ১৯  মে রোববার 'বাংলাদেশ ডে' প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এর ৬৯ থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত।  বিশাল এই অনুষ্ঠানে বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশের বিশাল পতাকাসহ শত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত, লাইভ ব্যান্ডের তালে তালে শিশু, কিশোর-কিশোরীদের আনন্দ উল্লাসসহ, মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করা সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আঞ্চলিক সংগঠনের ব্যানার সহ সকলে যোগদান করে এই প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ডে প্যারেডকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আগামী ১৭ মার্চ রোববার বেলা ২ টায় গোল্ডেন এজ পার্টি হলে (৭১-১৮, ৩৫  এভিনিউ জ্যাকসনহাইট, নিউইয়র্ক-১১৩৭২) এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় কার্যকরী এবং উপদেষ্টা কমিটি গঠন করা হবে। সেই উপলক্ষে সকল সম্মানীয়, রাজনৈতিক-অরাজনৈতিক,ব্যাবসায়ী ও মিডিয়া ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন