https://www.prothomalony.com/

8840

bangladesh

বাংলাদেশ

মৌলভিবাজারের কচুয়া গ্রামে রমযান উপলক্ষ্যে প্রবাসীদের বদান্যতা

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ ১০:১৮

রমযান উপলক্ষে প্রবাসীরা দেশে থাকা স্বজন পরিজনসহ সামর্থহীন দেশবাসীর পাশে দাঁড়াতে শুরু করেছেন। অনেক প্রবাসী পরিবারই এককভাবে বা পারিবারিকভাবে স্বদেশে অর্থ প্রেরণ করেছেন রমযান মাসকে সামনে রেখে। প্রবাসে থাকা এমনই একটি সমৃদ্ধ পরিবার মৌলভীবাজারের ' কচুয়া লাম্বা বাড়ি গোস্টি উয়েলফেয়ার ট্রাস্ট' ব্যানারে প্রায় ১২ লাখ টাকার বেশি অর্থের সহযোগিতা দেশে প্রেরণ করেছেন।



৮ মার্চ শুক্রবার মৌলভীবাজারের কচুয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ পারিবারিক ট্রাস্টের সাথে জড়িত নিউজার্সির কাউন্সিলউওম্যান শিফা উদ্দিন প্রথম আলো উত্তর আমেরিকাকে জানিয়েছেন, দেশের বাইরে ছড়িয়ে থাকা স্বজনরা গ্রামদেশের লোকজনকে ভুলে থাকতে পারেন না। পারিবারিক ঐতিহ্য হিসেবেই সবসময় এলাকার সাথে সংযুক্ত থাকেন। রমযান উপলক্ষে অনগ্রসর পরিবারগুলোর মধ্যে ইফতার সামগ্রী ছাড়াও নগদ অর্থ দেয়া হয়েছে বলে তিনি জানান।   
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন