https://www.prothomalony.com/

8760

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ ১০:১১

নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই ইন আমেরিকার উদ্যোগে জামাইকাস্থ পানশি রেষ্টুরেন্টে মহান আর্ন্তজাতিক ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গঠিত হয়েছিল একুশ উদযাপন কমিটি। এতে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিষ্ণু গোপ ও মেহের কবীর। প্রধান সমন্বয়কারি ছিলেন জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স। সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একুশ উদযাপনে অংশগ্রহনকারী সংগঠনগুলো ছিলঢাকাবিশ্ববিদ্যালয়,চট্রগ্রামবিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সমুহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা।



তিনটি পর্বে অনুষ্ঠিত হয় একুশ উদযাপন । এরমধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনাওে পুষ্পস্তবক অর্পন। আলোচনা অনুষ্টানে বক্তব্য রাখেন নাজমুল হুদা, নার্গিস আহমেদ, ফেরদৌস খান, মোর্শেদ আলম, আবু তালেব চান্দু, মাহমুদ আহমেদ,শামসুদ্দিন আজাদ,রাশেদ আল জুনায়েদ জাফরি, মেহের কবীর, দেলোয়ার হোসেন,আবু নোমান সরকার ও সৈয়দ জাবেদুল মুনীর।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন